নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

দ. কোরিয়ায় মহাসড়ক সেতুর কাঠামো ধসে নিহত ৪

ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৮:৫৫ 👁️ ১৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণাঞ্চলের একটি এলাকায় নির্মাণাধীন মহাসড়ক সেতুর কাঠামো ধসে অন্তত চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ছয়জন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৯ মিনিটের দিকে সিউল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের আনসিয়াংয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ  হরমুজে সম্পৃক্ত না হতে দ. কোরিয়াকে ইরানের সতর্কতা

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইয়োহাপ বলেছে, মহাসড়কে সেতুকে ধরে রাখা পাঁচটি ৫০ মিটারের (১৬৪ ফুট) কাঠামো একের পর এক ধসে পড়ে। সেখানে একটি ক্রেন দিয়ে কাঠামোগুলো নির্দিষ্ট স্থানে রাখার পরপরই সেগুলো ভেঙে পড়ে।

আরও পড়ুনঃ  চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আনসিয়াংয়ের অগ্নিনির্বাপণ কর্মকর্তা কো কিয়াং-ম্যান বলেন, এই দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দু’জন চীনা নাগরিক। এছাড়া কাঠামো ভেঙে পড়ার ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যেও একজন চীনা নাগরিক রয়েছেন।

টেলিভিশনে সম্প্রচারিত ব্রিফিংয়ে কো কিয়াং-ম্যান বলেছেন, হতাহতরা সেতুতে একটি পাটাতন বসানোর কাজ করছিলেন। তাদের সবাই ওই পাটাতনের ওপরে ছিলেন। পাটাতনটি ভেঙে পড়ার সময় তারা দুই দিক থেকেই পড়ে যান।

দক্ষিণ কোরিয়ার সম্প্রচারমাধ্যম ওয়াইটিএন এই দুর্ঘটনার নাটকীয় ফুটেজ প্রচার করেছে। এতে একটি সেতুর উঁচু পাটাতন ভেঙে পড়তে দেখা যায়। নির্মাণস্থাপনায় উদ্ধারকর্মীদের মহাসড়ক সেতুর স্তম্ভগুলোর নিচে ভেঙে পড়া কংক্রিটের স্লাব ও ধাতুর কাঠামো পরীক্ষা করতে দেখা গেছে।

আরও পড়ুনঃ  ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই স্যাং-মোক দুর্ঘটনাস্থলে কেউ নিখোঁজ থাকলে তাকে উদ্ধার ও আরও ক্ষয়ক্ষতি এড়াতে সুরক্ষামূলক পদক্ষেপ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ফায়ার অ্যাজেন্সি বলেছে, তারা অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য তিনটি হেলিকপ্টার এবং প্রায় দেড়শ কর্মকর্তা মোতায়েন করেছে। আর দেশটির পরিবহন মন্ত্রণালয় বলেছে, তারা ঘটনাস্থলে কর্মকর্তাদের একটি দল পাঠিয়ে দিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।