নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ধর্মঘট পালনকারী চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দ.কোরিয়া

মার্চ ৪, ২০২৪ ১০:৪৫ 👁️ ৭২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : দক্ষিণ কোরীয় সরকার সোমবার বলেছে, তারা ধর্মঘট পালনকারী প্রশিক্ষণার্থী চিকিৎসকদের লাইসেন্স বাতিলের পদক্ষেপ নিবে। মেডিকেল প্রশিক্ষণ সংস্কারের দাবিতে কর্মবিরতি পালনকারী চিকিৎসকদের মধ্যে কাজে ফিরে যাওয়ার নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। খবর এএফপি’র।
আগামী বছর থেকে মেডিকেল স্কুলে ভর্তি বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রায় দুই সপ্তাহ আগে ১০ হাজার জুনিয়র চিকিৎসক ধর্মঘট পালন শুরু করেন।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা

ধর্মঘট পালনকারী প্রশিক্ষণার্থীরা সরকারের বেঁধে দেওয়া সময়সীমা ২৯ ফেব্রুয়ারির মধ্যে কাজে যোগদানে ব্যর্থ হওয়ায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এক্ষেত্রে এসব চিকিৎসকদের গ্রেফতার এবং তাদের লাইসেন্স বাতিলেরও সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

এক সংবাদ সম্মেলনে দ্বিতীয় সহকারিস্বাস্থ্যমন্ত্রী পার্ক মিন-সু বলেন, সরকার বারবার কাজে যোগদানের আহ্বান জানানো সত্ত্বেও খুব কম সংখ্যক চিকিৎসক কাজে ফিরেন।
মিন বলেন, ‘সরকার আজ থেকে এসব চিকিৎসকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে।’
তিনি আরো বলেন, সরকারের এমন নির্দেশের পর কারা কাজে যোগ দিয়েছে বা যোগ দেয়নি তা খুঁজে বের করতে সোমবার দেশব্যাপী হাসপাতাল পরিদর্শন করা হবে।

আরও পড়ুনঃ  পরিবারের শ্রাদ্ধানুষ্ঠানের মাঝেই জীবিত উদ্ধার নেপালি নারী

পার্ক বলেন, হাসপাতাল পরিদর্শনকালে যেসব চিকিৎসক অনুপস্থিত থাকবে সরকার তাদের অবহিত করে লাইসেন্স স্থগিত করার প্রক্রিয়া শুরু করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।