নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ধানমন্ডিতে পুলিশ বক্সে হামলা, আটক ৩

জানুয়ারি ২, ২০২৪ ৬:০৭ 👁️ ৯৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক: রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছেন অটোরিকশা চালকরা। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার ঘটনায় জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

এ বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম বলেন, ধানমন্ডির প্রধান সড়কে নিয়ম অনুযায়ী অটোরিকশা চালাতে বাধা দেওয়ায় তারা পুলিশ বক্সে হামলা করে। ঘটনাস্থলে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  দণ্ডপ্রাপ্ত, পলাতক শেখ হাসিনাকে ফেরত আনতে সরকারের অবস্থান অনড় : জাহেদ উর রহমান

এ বিষয়ে ডিএমপির রমনা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সোহেল রানা বলেন, নিয়ম অনুযায়ী ট্রাফিক পুলিশের সদস্যরা ধানমন্ডির প্রধান সড়কে অটোরিকশা চালাতে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে চালকরা অতর্কিতভাবে পুলিশের ট্রাফিক বক্সে হামলা করেন। ট্রাফিকের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।