নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নওগাঁয় ডিবির অভিযানে একশ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

ডিসেম্বর ৪, ২০২৫ ৬:১৪ 👁️ ১৫ views
Link Copied!

নওগাঁ প্রতিনিধি : জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর বিশেষ মাদকবিরোধী অভিযানে একশ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিটে সদর থানার রজাকপুর ডানা পার্ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  বাঘা থানায় আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার

গ্রেফতারকৃত ইকরামুল (৩৬), পিতা আব্দুল মান্নান, বাড়ি মাটিকাটা ভাটা, থানা গোদাগাড়ী, জেলা রাজশাহী। তার কাছ থেকে জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে ডিবি।

আরও পড়ুনঃ  পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জেলা গোয়েন্দা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করেন এবং ইকরামুলকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। মাদককারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।

আরও পড়ুনঃ  বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।