নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নওগাঁয় ৭২কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার

ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ৫:১৫ 👁️ ৬৩ views
Link Copied!

নওগাঁ প্রতিনিধি: অভিনব কায়দায় ব্যক্তিগত কারে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী মনিরকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-৩।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাবের একটি দল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে অভিযান চালিয়ে সিলেটের জৈন্তাপুর থানার কুচরাই গ্রামের মোসলেমের ছেলে মনির হোসেন (৪২) কে আটক করে। এসময় চালক লক্ষ্মিপুর জেলা সদরের নন্দনপুরের আলমগীর (৪৪) পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

অভিযানের সময় তল্লাসি করে কারে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৭২ কেজি গাঁজাসহ ১টি প্রাইভেট কার, ২টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড এবং মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪ হাজার টাকা জব্দ করা হয়। র‌্যাব জানায়, দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ করে আসছিল আসামীরা। বুধবার (২৮ ফেব্রয়ারি) দুপুরে নওগাঁর সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৫, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মো. শেখ সাদিক এই তথ্য জানান।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার

সম্মেলনে মেজর মো. শেখ সাদিক জানান, ধৃত মনির দীর্ঘদিন যাবৎ কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাইভেট কারে বহন করে সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার বদলগাছী থানার চারমাথা নামক স্থান মনিরকে গাজা ও প্রাইভেট কারসহ গ্রেফতার করা হয়।
আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।