নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরকান্দায় বাস-ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত

জানুয়ারি ১২, ২০২৫ ১:৫০ 👁️ ২৫ views
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দার বাঁশাগাড়ি নামক স্থানে বাস-ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

আরও পড়ুনঃ  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে রাজশাহী নগর বিএনপির শুভেচ্ছা

রোববার (১২ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল পৌনে ৮টার দিকে নগরকান্দার বাঁশাবগাড়ি নামক স্থানে কুষ্টিয়ার দিক থেকে আসা আরিফ মীম পরিবহনের একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরিফ মীম পরিবহনের দুই যাত্রী নিহত হয়। এছাড়াও ওই বাসে থাকা অন্তত আরও ২৫ যাত্রী আহত হয়েছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এখনো নিহত ও আহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনঃ  পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার বলেন, সকালে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বাসের ভেতরে অন্য কোনো যাত্রী রয়েছে কিনা তা তল্লাশি শেষে উদ্ধার কাজ শেষ করা হয়। তিনি বলেন, ঘন কুয়াশা ও সড়কের পরিস্থিতি খারাপ থাকার কারণে এ ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

আরও পড়ুনঃ  পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

এদিকে সড়ক দুর্ঘটনার কারণে দুই পাশের সড়কে যানজট লেগে গেলে নগরকান্দা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ গিয়ে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।