নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে অনুষ্ঠিত হলো নারী সমাবেশ

নভেম্বর ২২, ২০২৩ ১০:৩১ 👁️ ৯৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় রাজশাহীর মতিহার থানার অন্তর্গত সায়রা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন বাস্তবায়ন করা হয়। নারী সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা শিক্ষা অফিসার আতিকুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা তথ্য অফিসের পরিচালক মোহা. ফরহাদ হোসেন।

আরও পড়ুনঃ  পুঠিয়া কেন্দ্রীয় মহাশ্মশানে দীর্ঘদিনের অন্ধকারের অবসান, জ্বলল আলোর বাতি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা তথ্য অফিসের উপ পরিচালক নাফেয়ালা নাসরিন, রাজশাহী জেলা শিক্ষা অফিসের সহকারী বিদ্যালয় পরিদর্শক সেলিম আব্দুল্লাহ আল মাহমুদ, সায়রা খাতুন উচ্চ বিদ্যালয় ম্যানেজমেন্ট কমিটির সভাপতি এ কে এম জামান জুয়েল, সায়রা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. শাহনাজ বেগম প্রমুখ।

আরও পড়ুনঃ  বাঘা থানায় আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার

সম্মানিত বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া মাদক, গুজব, বাল্য বিবাহের কুফল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, তথ্য অধিকার, নারী শিক্ষার গুরুত্ব প্রভৃতিজন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আরও পড়ুনঃ  নিজ বাড়ি থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উল্লেখ্য, নারী সমাবেশের শুরুতে সায়রা খাতুন উচ্চ বিদ্যালয় হল রুমে মাদক, বাল্যবিবাহ, ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার রেজওয়ান মোরশেদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।