নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে অপারেশন ডেভিল হান্টে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৮

মার্চ ২৪, ২০২৫ ২:১৬ 👁️ ১৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : নগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ৮ জন গ্রেপ্তার হয়েছে।

আরও পড়ুনঃ  বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

সারাদেশের ন্যায় রাজশাহী নগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ৭ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং অন্যান্য অপরাধে ১ জন।

আরও পড়ুনঃ  শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃত সুপথ ওরফে সুবোধ কুমার ঘোষ (৬০) নগরীর মতিহার থানার কাজলা এলাকার মৃত শতীষ চন্দ্র ঘোষের ছেলে। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফির্সাস সমিতির সাবেক আওয়ামী লীগের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক।

আরও পড়ুনঃ  রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।