নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ ৪ জনসহ গ্রেপ্তার ২৪

ডিসেম্বর ৩১, ২০২৫ ৬:১৬ 👁️ ১৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ২৪ জনকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুনঃ  চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ স্বাস্থ্যমন্ত্রীর

সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি জানায়, বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ২০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ২০ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ২ জন, মাদক মামলার আসামি ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১৬ জন রয়েছেন।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ গ্রেপ্তারকৃত আসামি মো: নজরুল ইসলাম জুলু (৫২), মো: সোহান (২২), মো: মিজানুর রহমান (২৫) ও মো: রবিন (২৭)। রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উপ-দপ্তর সম্পাদক নজরুল ইসলাম জুলু রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার মো: নজির শেখ ড্রাইভারের ছেলে। আওয়ামীলীগের সক্রিয় কর্মী সোহান নগরীর কর্ণহার থানার সায়েরপুকুর এলাকার মো: মিজানুর রহমানের ছেলে; আওয়ামীলীগ সমর্থক মিজানুর রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাজাবাড়ী বিজয়নগর তালধারী এলাকার মো: এরফান আলীর ছেলে ও যুবলীগ কর্মী রবিন রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার শেখেরচক পাচানীমাঠ এলাকার মোবারকের ছেলে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।