নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে ইপিআই ও ভিপিডি সার্ভিলেন্স বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অক্টোবর ৫, ২০২৬ ৭:৩২ 👁️ ৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ও টিকা-প্রতিরোধযোগ্য রোগ (ভিপিডি) সার্ভিলেন্স বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

জাতীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের সার্বিক তত্বাবধায়নে রাজশাহী মহানগরীর মাঠ পর্যায়ে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ও টিকা-প্রতিরোধযোগ্য রোগ (ভিপিডি) সার্ভিলেন্স বিষয়ে পর্যালোচনার লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে নগরভবনে সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম।

আরও পড়ুনঃ  কোর্ট স্টেশন শাহী জামে মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য সেবায় নানা অর্জন বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম। সভায় রাজশাহী মহানগরীর স্বাস্থ্য সেবায় আগামীর পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় রাসিকের সচিব মোঃ সোহেল রানা, পরিচালক স্বাস্থ্য ডাঃ মোঃ হাবিবুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি উকা জিনিআই, আইইডিসিআর কো-অর্ডিনেটর সৈয়দ বিল্লাহ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ সঞ্জিব কুমার, ডাঃ মোঃ মাইনুল আহসান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিস্টিক কো-অর্ডিনেটর ডাঃ কামরুজ্জামান, এসআইএমও ডাঃ ফারহানা হক, ইউনিসেফের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বিকাশ চন্দ্র দাস, ডিজিএসএস এর ডাঃ মোঃ মাইনুল আহসান, ডাঃ আহমেদ রাশেদুল হাসান, ডাঃ হাসানুজ্জামান, রাসিকের ডাঃ সাদিয়া জাফরিন, ডাঃ আয়েশা বেনজির সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।