নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

অক্টোবর ২৫, ২০২৩ ২:১৩ 👁️ ১২৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: নগরীর চন্দ্রিমা ও বোয়ালিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২৫০ পিচ ইয়াবা ও ২০ বোতল ফেন্সিডিলসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরও পড়ুনঃ  পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

গ্রেফতারকৃত আসামিরা হলেন ইনতাজ আলী (২৮), জয় (৩২) ও তসলিমা খাতুন তসলি (৪৭)। ইনতাজ আলী রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মুশরইল আলানের মোড়ের মৃত মনসুর আলীর ছেলে, জয় একই এলাকার সুশান্তের ছেলে ও তসলিমা বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর কেদুরমোড় নদীর ধারের রবিউল ইসলাম রবির স্ত্রী ।

আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ৮:১৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের দিকনির্দেশনায় এসআই মো: মিজানুর রহমান ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো।

আরও পড়ুনঃ  রাজশাহী কলেজের কমনরুম সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চন্দ্রিমা থানার মুশরইল আলানের মোড় এলাকায় তিন ব্যক্তি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম চন্দ্রিমা থানার মুশরইল আলানের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: ইনতাজ আলী ও মো: জয়কে ২৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

এসময় আসামি শিমুল পালিয়ে যায়। এর আগে এসআই মো: মিজানুর রহমান ও তার টিম বিকাল ৪:৪৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর কেদুরমোড় নীদরধার এলাকা হতে আসামি মোসা: তসলিমা খাতুন তসলিকে তার বাড়ি হতে ২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে। আসামি তসলিমার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ১১ টি মাদকের মামলা রয়েছে।

পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানা ও বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।