নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে ট্রাকের ধাক্কায় ২জন রুয়েট শিক্ষার্থী আহত

ডিসেম্বর ১, ২০২৩ ৩:০৫ 👁️ ৮৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : নগরীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২জন গুরুত্বর আহত হয়েছেন।  বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ফায়ার সার্ভিস মোড়ে এ দুঘর্টনা ঘটে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

আহতরা সবাই রাজশাহী রুয়েট এর শিক্ষার্থী বলে প্রাথমিক ভাবে জানা গেছে। আহত ব্যক্তিরা হলেন, কুমিল্লা এলাকার হাসান মাহমুদের পুত্র ইসমান (২২) ও রংপুরের সাদজাদ (২২)।

আরও পড়ুনঃ  পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে করে ইসমান, সাদজাদসহ আরেকজন কোর্টের দিকে যাচ্ছিলো। এসময় একটি ট্রাক তাদের ওভার ট্র্রেক করে কোর্টের দিকে যাচ্ছিলো।

এ সময় বিপরত দিক থেকে একটি বালু বোঝাই ট্রাক আসলে কোর্টের দিকে যাওয়া ট্রাকটি বাম সাইডে চেপে গেলে মোটরসাইকেলের সংঘে ট্রাকের সংঘর্ষ হয়।

আরও পড়ুনঃ  বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

এসময় মোটরসাইকেল আরোহী ইসমান ও সাদজাদ আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সদস্যরা।

এদিকে রাজপাড়া থানা পুলিশ ট্রাকের চালক, হেলপারসহ ট্রাকটিকে আটক করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।