নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

নভেম্বর ২৬, ২০২৬ ১০:০৫ 👁️ ১৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে রাজপাড়া থানা পুলিশ রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর প্যারামেডিকেল এলাকায় অভিযান পরিচালনা করে চণ্ডীপুর গ্রামের বাবর উদ্দিন শেখের ছেলে শেখ শিহাব উদ্দিন ওরফে অনিক (৩০)-কে গ্রেপ্তার করে। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪০-৫০ জন নেতাকর্মীকে অ্যাপের মাধ্যমে লক্ষ্মীপুর প্যারামেডিকেল কলেজের সামনে জড়ো করে প্রায় দুই মিনিটের একটি ঝটিকা মিছিল বের করেন। পরে মিছিলটি শেষ করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

রাজপাড়া থানায় গত ১৫ নভেম্বর বিস্ফোরক আইনের ৩/৪/৬ ধারায় দায়ের করা ১৯ নম্বর মামলায় নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।