নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

অক্টোবর ১২, ২০২৬ ১০:৫২ 👁️ ১০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম চন্দ্রিমা থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে গুরুদাসপুরে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (১২ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম চন্দ্রিমা থানা পুলিশের সহায়তায় হাজরাপুকুর নিউকলোনী কানার মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের ওয়াদুদ শেখ ওরফে অদুদের ছেলে মো: অহিদুল শেখ ওরফে তহিদুল (৩৮) এবং মাসুমের ছেলে মো: রানা (২৪)-কে গ্রেপ্তার করে। এসময় তহিদুলের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১ হাজার ৬০৭ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি রানা দীর্ঘদিন ধরে তহিদুলের সঙ্গে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। উল্লেখ্য, তহিদুলের বিরুদ্ধে শাহমখদুম ও চন্দ্রিমা থানায় পৃথক ২টি মাদক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আসামিদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।