পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী। ছবি- আরএমপি
নগরীতে পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত আনুমানিক সোয়া ১২ টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানা পুলিশের সহায়তায় কেদুরমোড় নদীর ধার এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত চুনু শেখের মেয়ে ও মো: রবির স্ত্রী মোছা: তছলিমা খাতুন ওরফে তছলি (৪৫)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক বিক্রির নগদ...
স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত আনুমানিক সোয়া ১২ টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানা পুলিশের সহায়তায় কেদুরমোড় নদীর ধার এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত চুনু শেখের মেয়ে ও মো: রবির স্ত্রী মোছা: তছলিমা খাতুন ওরফে তছলি (৪৫)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক বিক্রির নগদ ৪ হাজার ১২০ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।