নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে পুলিশের অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

অক্টোবর ৭, ২০২৬ ৭:১৬ 👁️ ১২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে জুয়া প্রতিরোধে দামকুড়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৩ জন অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এ সময় অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে ব্যবহৃত ২টি স্মার্টফোন ও ১টি বাটন ফোন জব্দ করা হয়। একইসঙ্গে জুয়ার কাজে ব্যবহৃত ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  নবাগত অভিনেত্রী দিব্যাণী যা যা শেখাচ্ছেন সৃজিতকে

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দামকুড়া থানা পুলিশ হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে হরিপুর (তেল পাম্পের সামনে) গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো: নাইমুর রহমান (৩২); হরিপুর বনপাড়া গ্রামের মো: খোশ মাহমুদের ছেলে বাবুল আক্তার ওরফে সোহাগ (২৭) এবং হরিপুর খড়িয়ারধার গ্রামের মৃত আশরাফুজ্জামান চৌধুরীর ছেলে মো: জোবাইদ চৌধুরী ওরফে ফাহিম (২২)-কে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হরিপুর (পেট্রোল পাম্পের পিছনে) গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মো: আবু সাইদ সজিব ওরফে সবুজ (২৪) কৌশলে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১২ আসামি গ্রেপ্তার

এসময় গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত থেকে জব্দ করা ২টি স্মার্টফোন ও ১টি বাটন ফোন তল্লাশি করে ২টি জিমেইল আইডি এবং অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত মোট ১৪টি অ্যাপস পাওয়া যায়। সেইসাথে ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

আসামিদের বিরুদ্ধে দামকুড়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।