নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার

জুন ১২, ২০২৬ ৭:৪৬ 👁️ ৭৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার এক নিখোঁজ কিশোরীকে উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরিবারের নিকট হস্তান্তরের ব্যবস্থা করা হয়।

আরও পড়ুনঃ  নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (১২ জুন) ভোররাত আনুমানিক সোয়া ৫ টার দিকে কাশিয়াডাঙ্গা থানাধীন মোল্লাপাড়া কেন্দ্রীয় মসজিদের সামনে চেকপোস্ট ডিউটিরত পুলিশ সদস্যরা একটি অটোরিক্সাকে তল্লাশির জন্য থামান। এ সময় অটোরিক্সায় থাকা আনুমানিক ১৫-১৬ বছর বয়সী এক কিশোরী ও এক যুবককে দেখে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সদস্যরা জিজ্ঞাসাবাদ শুরু করেন।

আরও পড়ুনঃ  গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

জিজ্ঞাসাবাদে কিশোরী নিজেকে “তৃষা” (ছদ্মনাম) (১৬) হিসেবে পরিচয় দিয়ে জানান, তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। অপরদিকে, যুবক নিজেকে শ্রী দূর্জয় কর্মকার (২২) বলে পরিচয় দেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নেপালপাড়া দুবলি ভান্ডার গ্রামের শ্রী স্বপন কর্মকারের ছেলে বলে জানান।

পুলিশ তৎক্ষণাৎ সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে জানতে পারে যে, কিশোরী “তৃষা” (ছদ্মনাম) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় দায়েরকৃত একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) ভিকটিম। বিষয়টি তাৎক্ষণিকভাবে গোমস্তাপুর থানাকে অবহিত করা হলে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় ফোর্সসহ কাশিয়াডাঙ্গা থানায় উপস্থিত হন।

আরও পড়ুনঃ  ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে কিশোরী এবং তার সঙ্গে থাকা যুবককে কাশিয়াডাঙ্গা থানার জিডি মূলে গোমস্তাপুর থানার তদন্তকারী কর্মকর্তার জিম্মায় হস্তান্তর করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নিখোঁজ ব্যক্তি উদ্ধার, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা আন্তরিক ও তৎপর রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।