নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে পুলিশের পৃথক অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অক্টোবর ৭, ২০২৬ ৬:৫২ 👁️ ১৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের সহায়তায় পৃথক অভিযান পরিচালনা করে কেরু ও দেশীয় তৈরি চোলাইমদ, হেরোইন, গাঁজা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল আনুমানিক পৌনে ৫টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানা পুলিশের সহায়তায় ফুদকিপাড়া গ্রামের অজিত রায়ের ছেলে অলক রায় (৫৬) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে অলক’কে গ্রেপ্তার করে। এসময় তার বসতবাড়ি তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬১টি বোতলে ১৫ লিটার ২৫০ গ্রাম ও ৮০টি বোতলে ৩২ লিটার দেশীয় তৈরি চোলাইমদ এবং ৪০টি বোতলে ২০ লিটার কেরু মদ উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক বিক্রির নগদ ৩৮ হাজার ৬৩০ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

পাশাপাশি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা থানা পুলিশের সহায়তায় একই তারিখ বিকাল আনুমানিক ৫টার দিকে হাড়ুপুর (পানির পাম্প) গ্রামের মৃত মোস্তফার স্ত্রী ও মৃত আনসার আলীর মেয়ে মোসা: রিনা বেগম (৪৫) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে রিনা ও হড়গ্রাম পশ্চিমপাড়া গ্রামের মো: জহিরুল ইসলামের স্ত্রী ও সাফাত উল্লাহ শেখের মেয়ে জোসনা (৪৫)-কে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে মোট ০.৩ গ্রাম হেরোইন, ১ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫.৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ২ হাজার ৮৮০ টাকা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  আটোয়ারীতে যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস উদযাপিত

এছাড়াও আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা থানা পুলিশের সহায়তায় একই তারিখ রাত ১০টার দিকে গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের বাবুর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে নতুন হাড়ুপুর গ্রামের মো: শামীম হোসেনের স্ত্রী ও মো: কাজিমুদ্দিনের মেয়ে বর্তমানে গুড়িপাড়া গোলজারবাগ গ্রামে বসবাসরত মোসা: নাসিমা বেগম (৩৪)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।