নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬ ৯:৫১ 👁️ ১৩২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্ণহার থানা পুলিশ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে পাচারকালে ২০ বস্তা সার জব্দ

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রাজশাহী নগরীর কর্ণহার থানার বাজিতপুর গ্রামের মো: আকাব্বর আলীর ছেলে মো: সোনারুল ইসলাম (২৬) এবং একই থানার ধর্মহাটা গ্রামের মৃত আয়েজ উদ্দীনের ছেলে মো: এরশাদ আলী (৪০)।

আরও পড়ুনঃ  পলিথিনমুক্ত হায়দরগঞ্জ গড়ার প্রত্যয়ে প্রবাসী কল্যাণ ফোরামের অভিযান

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক সোয়া ১০ টার দিকে কর্ণহার থানার ধর্মহাটা এলাকা থেকে সোনারুল ও এরশাদকে গ্রেপ্তার করা হয়। এ সময় উভয়ের দেহ তল্লাশি করে সোনারুলের হেফাজত হতে গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি এড়িয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।