নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

সেপ্টেম্বর ১০, ২০২৬ ৯:৩১ 👁️ ৪৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় নগদ অর্থ, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ সপুরা মঠপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে শাহমখদুম থানার টিটিসি (কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র) এলাকার মো: বেল্লাল হোসেনের ছেলে নাফিউল হক রাইম (২৭) এবং সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার ঝিকিড়া দক্ষিণপাড়া গ্রামের খোন্দকার তৌহিদুর রহমানের ছেলে খোন্দকার হেদায়েতুল ইসলাম হৃদয় (২৭)-কে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১ বোতল (৩৭৫মি.লি) (CAREW’S IMPERIAL WHISKY) নামীয় বিদেশী মদ উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিদ্বয় পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রি করে আসছে।

আরও পড়ুনঃ  নাচ গান আর ঐতিহ্যে মুখর ঠাকুরগাঁও, কারাম উৎসবে ওড়াঁওদের মিলনমেলা

তাছাড়াও বোয়ালিয়া থানা পুলিশ গত ৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে মথুরডাঙ্গা চৌরাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মন সন্তাষ গ্রামের মৃত আ: মালেকের ছেলে বর্তমানে বোয়ালিয়া থানার ম্যাচ ফ্যাক্টরীর মোড়ে বসবাসরত মো: আমিনুল ইসলাম (৩০)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১ হাজার ৩শ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।