নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

এপ্রিল ১, ২০২৩ ৪:৩০ 👁️ ৫৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় দিনের মতো ইফতার বিতরণ করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। শনিবার অসহায়, দুস্থ, সুবিধা বঞ্চিত ও ইতিমখানা-সহ ভাসমান ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

ইফতার বিতরণ কর্মসূচির প্রধান সমন্বয়ক আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার)-এর তত্ত্বাবধানে উপ-পুলিশ কমিশনার (পিওএম) মীর মো: শাফিন মাহমুদের সমন্বয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: নূরে আলমের নেতৃত্বে রাজশাহী মহানগরী’র ১২টি থানা এলাকার এক হাজার জন অসহায়, দুস্থ, সুবিধা বঞ্চিত ও ইতিমখানা-সহ ভাসমান ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। মাঠ পর্যায়ে উপস্থিত থেকে ইফতার বিতরণ কার্যক্রম তদারকি করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো: রফিকুল আলম। উল্লেখ্য, ইফতার সামগ্রীর যোগান ও তৈরিতে বিদ্যানন্দ ফাউন্ডেশন, রাজশাহী অগ্রগণ্য ভূমিকা রাখে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

পূর্বের দিনের ন্যায় শনিবারও বিকাল হতে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত আরএমপি’র ১২ টি থানার টহল পুলিশ নিজ এলাকা ঘুরে এই ইফতার সামগ্রীগুলো রোজাদার অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত ও ভাসমান-সহ ইতিমখানায় বিতরণ করে। আজও ইফতার সামগ্রীতে ছিলো মানসম্মত বাহারি খাবার ও পানীয়। এমন ইফতার বিতরণ কার্যক্রমের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন ও আরএমপি নগরবাসীর নিকট প্রশংসিত হয়েছে।

আরও পড়ুনঃ  দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

এর আগে গত ২৫ মার্চ রাজশাহী মহানগরী’র ১২ থানা এলাকায় বিদ্যানন্দ ফাউন্ডেশন আরএমপি’র সহায়তায় এক হাজার জনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে এবং পর্যায়ক্রমে আরও এক হাজার জন অসহায়, দুস্থ, সুবিধা বঞ্চিত ও ভ্রাম্যমান ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে মর্মে আরএমপি’র পক্ষ থেকে জানানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।