নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেফতার ১১ জন

আগস্ট ২১, ২০২৫ ৮:০০ 👁️ ৬০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : নগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১১ জন গ্রেফতার হয়েছে।

আরও পড়ুনঃ  বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডাঃ আব্দুল বারী 

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) উপ-পুলিশ কমিশনার এডিসি (মিডিয়া) মো: গাজিউর রহমান, পিপিএম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানায়,গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ১ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১০ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ৩ জন রয়েছেন।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

বিশেষ অভিযানে গ্রেফতারকৃত ছাত্রলীগ কর্মী বিপ্লব (২৫) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর ছোট বটতলা এলাকার মৃত বাচ্চু মৃধার ছেলে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।