নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

সেপ্টেম্বর ৩, ২০২৬ ৯:৪২ 👁️ ৮৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সহযোগীতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটেসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় ৩ জনকে আটক করেছে বোয়ালিয়া থানা পুলিশ।

আরও পড়ুনঃ  বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, অভিযানকালে বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার মৃত আলিম শেখের ছেলে মো: সূর্য (৪১), মৃত সিরাজের ছেলে মো: মাসুদ রানা (৪০) এবং মৃত খলিলুর রহমানের ছেলে ইশরাক আহম্মেদ বাবু (৪৪)-কে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার এবং গাঁজা সেবনের কাজে ব্যবহৃত ২টি কলকি জব্দ করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত সূর্যকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং মাসুদ রানা ও ইশরাক আহম্মেদ বাবুকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

আরও পড়ুনঃ  সেলফি দেখে ক্যানসারে বেঁচে থাকার পূর্বাভাস দেবে এআই টুল

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদকসংক্রান্ত অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগে আরএমপির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুনঃ  শাকিব খানের সঙ্গে নিউইয়র্কে দীঘি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।