নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

সেপ্টেম্বর ১০, ২০২৬ ৯:০৭ 👁️ ৭৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর শাহমখদুম থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শাহমখদুম থানা পুলিশ অভিযান পরিচালনা করে গাঁজা রাখার অপরাধে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, অভিযানকালে শাহমখদুম থানার পবা নতুনপাড়া এলাকার মো: মিন্টুর ছেলে মো: আজিজুল ইসলাম (২৫)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  গানের সাথি থেকে হলেন জীবনসঙ্গী

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত (নির্বাহী ম্যাজিস্ট্রেট) আজিজুলকে গাঁজা রাখার অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদকসংক্রান্ত অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগে আরএমপির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।