নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

মার্চ ২, ২০২৬ ৯:৫২ 👁️ ৮৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু

গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী নগরীর কাটাখালি থানার শ্যামপুর (বালুরঘাট) গ্রামের মো: সোলাইমান আলীর ছেলে মো: সুজন আলী (২৯)।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার (১ মার্চ) রাত সাড়ে ৯ টায় মতিহার থানার চর শ্যামপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ আসামি সুজনকে আটক করে।

আরও পড়ুনঃ  হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ-ভারতের কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামির দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও আসামি সুজনের বিরুদ্ধে আরএমপি’র কাটাখালী থানায় ১টি মাদক মামলাসহ মোট ২ টি মামলা চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  সুস্থ থাকতে হলে জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।