নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

আগস্ট ১৫, ২০২৬ ৬:০১ 👁️ ৮২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কেশবপুর পুলিশ ফাঁড়ি, কাশিয়াডাঙ্গা, চন্দ্রিমা ও কর্ণহার থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ অর্থসহ ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (১৪ আগস্ট) বেলা আনুমানিক ১১টার দিকে কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার পাঠানপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো: রাজু (৫৫)-কে গ্রেপ্তার করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে একই থানার দরগাপাড়া গ্রামের মৃত আজাদ মিয়ার ছেলে মো: আলম মিয়া (৫৮) কৌশলে পালিয়ে যায়। এসময় রাজুর হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামি আলম দীর্ঘদিন ধরে রাজুর সহযোগী হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি রাজুর বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় ২টি ও বোয়ালিয়া থানায় ১টি মাদক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  পাকিস্তান সীমান্তে ২৮ সশস্ত্র জঙ্গিকে হত্যার দাবি আফগানিস্তানের

কাশিয়াডাঙ্গা থানা পুলিশ একই তারিখ বিকাল আনুমানিক পৌনে ৬ টার দিকে দক্ষিণ বালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মো: মুন্না (২৯)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এছাড়াও একই তারিখ বিকাল আনুমানিক সাড়ে ৫ টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ ললিতাহার উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: আনসার আলীর ছেলে মো: ইনসার আলী (৪৯)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির নগদ ৫ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ৪০০ টন বর্জ্য অপসারণ

গত ১৩ আগস্ট রাত আনুমানিক সোয়া ১১ টার দিকে কর্ণহার থানা পুলিশ কুপেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার বিল নেপালপাড়া গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে মো: বাবলু ওরফে বাবু (৪৩)-কে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পবা (দারুসা), রাজশাহীতে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।