নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সেপ্টেম্বর ৮, ২০২৬ ৭:৩০ 👁️ ৫৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্ণহার, কাটাখালী থানা ও বোয়ালিয়া থানার শিল্পনগর পুলিশ ফাঁড়ির পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ-ভারতের কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক পৌনে ৪ টার দিকে কর্ণহার থানা পুলিশ কৈকুড়ি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে দারুশা সরিষাকুড়ি পশ্চিমপাড়া গ্রামের মৃত ছতর হাজীর ছেলে মো: আকাব্বর আলী (৭২)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা

এছাড়াও কাটাখালী থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক ১২টার দিকে শ্যামপুর নতুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: ওয়াজ নবীর ছেলে মো: জিহাদ নবী (১৯)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ১২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে বোয়ালিয়া থানার শিল্পনগর পুলিশ ফাঁড়ি গত ০৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বিসিক মঠপুকুর এলাকায় জনসাধারনের সহায়তায় অভিযান পরিচালনা করে কয়েরদারা গ্রামের মো: আলাউদ্দিনের ছেলে মো: আলিফ (২০)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২ পিস ট্যাপেন্টাডল ও ১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে দিশেহারা মানুষ

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।