নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

অক্টোবর ৮, ২০২৬ ৮:৪০ 👁️ ৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটনের মতিহার থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাণীশংকৈলে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক, মোটরসাইকেল জব্দ

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে মতিহার থানা পুলিশ তালাইমারী মোড় এলাকায় এলাকাবাসীর সহয়তায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার বাগমারা থানার বাইগাছা গ্রামের মো: শাহ সেকেন্দার আলীর মেয়ে মোছা: ফারজানা স্বপ্না (২২) এবং গোদাগাড়ী থানার খেতুর গ্রামের মো: দেলোয়ার হোসেনের ছেলে মো: রতন আলী (২৭)-কে গ্রেপ্তার করে। এসময় স্বপ্নার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত রতন আলী দীর্ঘদিন ধরে স্বপ্নার সহযোগি হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।