স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় ২ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শনিবার (১০ অক্টোবর) রাত আনুমানিক সোয়া ১১টার দিকে মতিহার থানা পুলিশ মিজানের মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তালাইমারী গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে মো: রুমেল ওরফে রুবেল (৩৬) এবং চরশ্যামপুর গ্রামের মকলেসুর রহমান ওরফে মকলেসের ছেলে মো: বেল্লাল হোসেন (৪৫)-কে গ্রেপ্তার করে। এসময় রুবেলের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ২৬০ টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত বেল্লাল দীর্ঘদিন ধরে রুবেলের সাথে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
এছাড়াও, মতিহার থানা পুলিশ রোববার (১১ অক্টোবর) রাত আনুমানিক পৌনে ১টার দিকে ধরমপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত শাহাদত আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৯) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে রফিকুলকে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে।
আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।

