নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

অক্টোবর ১৪, ২০২৬ ১১:১৫ 👁️ ১২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিবি, কর্ণহার, কাশিয়াডাঙ্গা ও মতিহার থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও ফেয়ার ডিল সিরাপ উদ্ধার করা হয়েছে। এসময় ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর আনুমানিক সন্ধ্যা পৌনে ১টার দিকে ডিবি পুলিশ রাজপাড়া থানা লক্ষীপুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার বহরুমপুর (অচিনতলা) গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মো: মনিরুজ্জামান (৬৬)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৩২০ টাকা জব্দ করা হয়। উল্লেখ্যে, গ্রেপ্তারকৃত মনিরুজ্জামানের বিরুদ্ধে রাজপাড়া থানায় ২টি মাদক মামলা রয়েছে।

অন্যদিকে, কর্ণহার থানা পুলিশ একই তারিখ বিকাল আনুমানিক সোয়া ৫টার দিকে ধর্মহাটা ঠাকুরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: আতারুল ইসলামের ছেলে মো: সোহেল রানা (৩১)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, সোহেলের বিরুদ্ধে কর্ণহার থানায় ৩টি মাদক ও ১টি রাজশাহী মহানগর আইনে মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

তাছাড়াও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক সোয়া ৯টার দিকে কাঠালবাড়ীয়া (হাটু ভাঙ্গার মোড়) গ্রামের আজম আলীর ছেলে মো: রফিকুল ইসলাম ওরফে রাজু (৪৪)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা থানার মো: আব্দুল মান্নানের ছেলে মো: আবু সাঈদ (২৯)-কে গ্রেপ্তার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রফিকুল কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত সাঈদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১ বোতল ফেয়ার ডিল সিরাপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক ও গ্রেপ্তারকৃত আসামি পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ মাদকব্যবসা পরিচালনা করে আসছে।

আরও পড়ুনঃ  এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

অন্যদিকে, মতিহার থানা পুলিশ বুধবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক পৌনে ২টার দিকে কাজলা বিলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: নজরুল ইসলামের ছেলে মো: নাদিম মোস্তফা (৩১)-কে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসামির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।