স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটনের ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল আনুমানিক পৌনে ১০টার দিকে ডিবি থানা পুলিশ রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে মো: শফিকুল ইসলাম (৩৮)-কে গ্রেপ্তার করে। এসময় শফিকুলের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি শফিকুলের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রয়েছে।
আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

