নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে ‘মানসিক ভারসাম্যহীন’ মা: দুই শিশুকে ‘ড্যামফিক্স’ পান করান

নভেম্বর ১৫, ২০২৪ ১১:০৬ 👁️ ৩৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে দুই শিশুকে ‘ড্যামফিক্স’ নামের একটি রাসায়নিক পান করানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘরের টাইলস পরিষ্কারের কাজে ব্যবহৃত অত্যন্ত ক্ষতিকর এই রাসায়নিক পানের কারণে দুই শিশু গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছে। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন আছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।

আরও পড়ুনঃ  রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনার ঘোষণা ভূমিমন্ত্রীর

শিশু দুটি সম্পর্কে দুই বোন। একজনের বয়স চার বছর, অন্যজনের বয়স তিন। বড়টার নাম রাকিবা ছোটটার নাম রামিশা। শিশু দুটির বাবা পেশায় গাড়িচালক। বাড়ি রাজশাহী নগরীর রাজপাড়া থানার দাসপুকুর এলাকার। বৃহস্পতিবার দুপুরে ‘মানসিক ভারসাম্যহীন’ মা শিশু দুটিকে ড্যামফিক্স পান করিয়েছেন বলে স্বজনেরা পুলিশ ও চিকিৎসককে জানিয়েছেন। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ হয়নি।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

রামেক হাসপাতালের মুখপাত্র জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস জানান, বেলা সাড়ে ৩টার দিকে শিশু দুটিকে হাসপাতালে আনেন স্বজনেরা। স্বজনেরা জরুরি বিভাগে জানান, শিশু দুটির মা তাদেরকে ড্যামফিক্স নামের একটি রাসায়নিক খাইয়ে দিয়েছেন।

তিনি জানান, ছোট বাচ্চাদের পাকস্থলি ওয়াশ করা খুবই ঝুঁকিপূর্ণ। তাই সেটা না করে অন্য উপায়ে চিকিৎসা চলছে। তাদের পর্যবেক্ষণেই রাখা হয়েছে। ভর্তির পর দুজনকে একই ওয়ার্ডে রাখা হয়েছিল। সন্ধ্যার পর ছোট বাচ্চাটির শারীরীক অবস্থার অবনতি হয়েছে। তাই তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। শিশু দুটির ব্যাপারে চিকিৎসকেরা খুবই সতর্ক আছেন।

আরও পড়ুনঃ  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে রাজশাহী নগর বিএনপির শুভেচ্ছা

নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘শিশু দুটির মা সুস্থ নন বলে শুনছি। তিনি মানসিক ভারসাম্যহীন বলে স্বজনেরা জানিয়েছেন। এ নিয়ে কেউ কোন অভিযোগ করেনি। মানসিক ভারসাম্যহীন হলে অভিযোগ করলেও কোন লাভ হবে না।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।