নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে র‌্যাবের অভিযানে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার

ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৬:১৮ 👁️ ৬০ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা কাটাখালি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর এলাকা থেকে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে এর সাথে জড়িত কাউ গ্রেফতার হয়নি।

আরও পড়ুনঃ  বাঘায় গরুচুরির ঘটনায় গণপিটুনিতে নিহত ১, চিকিৎসাধীন ১

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর এলাকার বাবুর বাড়ির পাশে অবস্থিত আমবাগানের মধ্য ১টি প্লাস্টিকের বস্তার ভিতর অবৈধ মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় আছে। এমন সংবাদের প্রেক্ষিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে ৮০ তোবল ফেন্সিডিল উদ্ধার করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।