নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১১

ডিসেম্বর ৬, ২০২৪ ৫:১৩ 👁️ ২৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১১ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ  রুয়েটের ৭ শিক্ষার্থী পাচ্ছেন 'প্রধানমন্ত্রী স্বর্ণপদক'

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন, মাদক মামলায় ১ জন এবং ওয়ারেন্টভূক্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মামুন-অর-রশিদ (৪২), মো: মাসুদ রানা (৫৩) ও মো: মীর আলম ডন (৩৮)। মামুন রাজশাহী মহানগরীর কর্ণহার থানার তালুক ধরমপুর গ্রামের মৃত মাইনুলের ছেলে। সে দর্শনপাড়া ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মাসুদ কাটাখালী থানার কাপাশিয়া বাজারের মৃত ইদ্রিস সরকারের ছেলে। সে কাটাখালী পৌরসভার আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও আওয়ামী লীগ কর্মী মীর আলম রাজপাড়া থানার তেরখাদিয়া বসুয়া গ্রামের মো: আজাহার আলীর ছেলে।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।