নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

জুন ১৭, ২০২৩ ১০:৩৮ 👁️ ৭৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ৫০০ গ্রাম গাঁজা-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। গ্র্রেফতারকৃত আসামি মো: শাহাবুল (২৪) ও মো: ওয়াসিম আলী (৩৪)। শাহাবুল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর টুলটুলিপাড়ার মো: রেজাউলের ছেলে এবং ওয়াসিম আলী একই থানার কাঁঠালবাড়ীয়া নতুন হারুপুরের মৃত সমিরুদ্দিনের ছেলে।ৎ

আরও পড়ুনঃ  বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

ঘটনা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে আরএমপি’র কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার বিভূতি ভুষন ব্যানার্জী’র সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারে তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহা: মনিরুজ্জামানের নেতৃত্বে এসআই মীর আরমান হোসেন ও তার টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়ীয়া এলাকায় দুইজন ব্যাক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সংবাদের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ওই টিম রাত ১:১৫ টায় কাঁঠালবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শাহাবুল ও ওয়াসিম আলীকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।