নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীর বিভিন্ন এলাকায় অবরোধবিরোধী কর্মসূচি

ডিসেম্বর ৩, ২০২৩ ৭:২২ 👁️ ১০০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার:বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে রবিবার সকাল ৯টা থেকে সারাদিন ব্যাপী রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে শান্তি মিছিল বের হয়। শান্তি মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। শান্তি মিছিল শেষে সেখানে উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এঁর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, নগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামীমা ইয়াসমিন শিখা, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, রাজশাহী কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জাফর, বোয়ালিয়া (পূর্ব) থানা ছাত্রলীগ সভাপতি এহসানুল করিম হিমু।

শহীদ কামারুজ্জামান চত্বর শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব, সদস্য মোখলেশুর রহমান কচি, এ্যাড. রাশেদ-উন-নবী আহসান, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, জেলা শ্রমিক লীগ সভাপতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক সহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আরও পড়ুনঃ  রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

নগরীর সাগরপাড়া বটতলার মোড় থেকে শান্তি মিছিল বের হয়। শান্তি মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি সৈয়দ শাহাদত হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম সরকার, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী সহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

নগরীর কোর্ট স্টেশন চত্বর থেকে শান্তি মিছিল বের হয়। শান্তি মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে কোর্ট স্টেশন মোড়ে উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, সদস্য নজরুল ইসলাম তোতা, সৈয়দ হাফিজুর রহমান বাবু, ০১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিআব্দুর রউফ, ০২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক নাজমুল হাসান ফটিক, ০৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আরমান আলী লাউসান, সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর ও এর অন্তর্গত থানা এবং ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।