নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীর মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক

আগস্ট ৭, ২০২৬ ৭:৪৩ 👁️ ৬১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : নগরীর ১৮নং ওয়ার্ডের ফিরোজাবাদ জামে মসজিদ ও হাজী কসিমুদ্দীন ঈদগাহ উন্নয়নকল্পে পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। শুক্রবার (৭ আগস্ট) ফিরোজাবাদ জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মসজিদ ও হাজী কসিমুদ্দীন ঈদগাহের অবকাঠামোগত উন্নয়নকল্পে পরিদর্শন করেন তিনি।

আরও পড়ুনঃ  নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

নামাজ শেষে তিনি মসজিদের উন্নয়নে উপস্থিত মুসল্লিদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি মসজিদের সংস্কার অজুখানা নির্মাণ ও মসজিদ সংলগ্ন পুকুরপাড় বাঁধায় সহ সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে রাসিকের প্রকৌশল বিভাগের সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ  দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

পরে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন হাজী কসিমুদ্দীন ঈদগাহ পরিদর্শন করেন ও স্থানীয়দের সঙ্গে ঈদগাহের উন্নয়নে লক্ষ্যে মতবিনিময় করেন। ঈদগাহের সীমানা প্রাচীর, গেট, অভ্যন্তরে ওয়াকওয়ে, সেড নির্মাণ, মাটি ভরাট, আলোকায়নসহ ঈদগাহ মাঠের সার্বিক উন্নয়নে এলাকাবাসীকে আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি ঈদগাহ প্রাঙ্গণে পরিবেশের সৌন্দর্য ও সবুজায়নের লক্ষ্যে একটি নিম গাছের চারা রোপণ করেন। পরে তিনি তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় ফিরোজাবাদ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আক্কাস আলী, সেক্রেটারি মোহাম্মদ সোহেলুর রহমান, মসজিদের ইমাম মাওলানা মোঃ মফিজুল ইসলাম, ক্যাশিয়ার মিজানুর রহমান মিলন, হাজী কসিমুদ্দীন ঈদগাহ উন্নয়ন কমিটির সভাপতি আনোয়ার হোসেন দুলাল, সেক্রেটারি আনসার আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  গোদাগাড়ী থেকে ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, সহকারী প্রকৌশলী শাহেদুজ্জামান জীবন সহ প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট, শাহমখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার, চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল হক ফাহি এবং শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান সহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।