নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

আগস্ট ১৩, ২০২৬ ১২:০৬ 👁️ ৫৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন-এর নির্দেশনায় নগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে নগরীর তেরখাদিয়া স্টেডিয়াম থেকে সিটি হাট পর্যন্ত রাস্তার দুই পাশের জঙ্গল ও ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। একই সঙ্গে নগরীর ৯ নম্বর ওয়ার্ডে ফায়ার সার্ভিসের পেছনে শেখপাড়ার সেকেন্ডারি ড্রেন থেকে জমে থাকা কাদা উত্তোলন করা হয়।

আরও পড়ুনঃ  জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

এছাড়া ২৬ নম্বর ওয়ার্ডের হজের মোড়ে হজো সাহেবের বাসার সামনের সেকেন্ডারি ড্রেন থেকেও জমে থাকা কাদা পরিষ্কার করা হয়েছে।

পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় রাস্তার পাশে জমে থাকা ময়লা-আবর্জনা ও জঙ্গল অপসারণের পাশাপাশি বিভিন্ন ড্রেনের জমে থাকা কাদা পরিষ্কার করা হচ্ছে। এতে নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে সহায়তা করবে।

রাজশাহী সিটি কর্পোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু বলেন, “মাননীয় প্রশাসক জনাব মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নগরীর ৩০টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। নগরীর বিভিন্ন স্থানে জোপজঙ্গল কর্তনসহ ছোট-বড় ড্রেন পরিষ্কারের কার্যক্রম চলমান রয়েছে।”

আরও পড়ুনঃ  বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

তিনি আরও বলেন, “বাসাবাড়িসহ নগরীর কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে জনগণকে সচেতন করা হচ্ছে। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীকে সচেতন করা হচ্ছে।”

সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টরা জানান, নগরীর পরিচ্ছন্নতা ও ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে নিয়মিতভাবে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নগরবাসীর সহযোগিতায় পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলার এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।