নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগর পুলিশের অভিযানে গ্রেফতার২৪, মাদকদ্রব্য উদ্ধার

অক্টোবর ২৪, ২০২৩ ৩:২৪ 👁️ ১৩৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর পুলিশের অভিযানে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত রাজশাহী নগরীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামী, মাদকসেবী ও ব্যবসায়ী রয়েছে।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু, হেলপারও চালক পলাতক

নগর পুলিশ জানায় অভিযানে, নগরীরবোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ৪ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ৩ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ৫ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ৩ জনকে আটক করে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’

যার মধ্যে ১৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৮ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় আসামিদের কাছ থেকে ৪৮.৫০ গ্রাম হেরোইন, ২১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

আরও পড়ুনঃ  পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ১০ দিন পর মামলা

আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।