নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগর পুলিশের অভিযানে গ্রেফতার ৪৪, মাদকদ্রব্য উদ্ধার

নভেম্বর ১৯, ২০২৩ ৪:৩৭ 👁️ ৫৩২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করেছে শনিবার (১৮ নভেম্বর) ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  মান্দা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রোববার (১৯ নভেম্বর) মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-১৩ জন, রাজপাড়া থানা-১১ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-৪ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-২ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-৫ জন, কর্ণহার থানা-১ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে। যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও ৩২ জনকে অন্যান্য অপরাধে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  অবৈধ যান, ঝরছে প্রাণ

মাদক মামলায় অভিযুক্ত আসামির হেফাজত হতে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।