নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগর পুলিশের অভিযানে ২২ জন গ্রেফতার

সেপ্টেম্বর ৭, ২০২৩ ১:৩৬ 👁️ ৬৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর পুলিশের নিয়মিত অভিযানে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। সেইসাথে পুলিশ মাদকদ্রব্য উদ্ধার করেছে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

বুধবার (০৬ সেপ্টেম্বর) গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) সকালে মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জামিরুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোয়ালিয়া মডেল থানা ৫ জন, রাজপাড়া থানা ৪ জন, দামকুড়া থানা ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও নিয়মিত এই অভিযানে শাহমখদুম থানা ও কাশিয়াডাঙ্গা থানা ২জন করে এবং চন্দ্রিমা থানা, মতিহার থানা, কাটাখালী থানা, বেলপুকুর থানা, পবা থানা ও কর্ণহার থানা একজন করে আসামি গ্রেফতার করেছে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

এরমধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামির হেফাজত হতে ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়। ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।