নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নজর কাড়লেন শাহরুখ কন্যা সুহানা খান

সেপ্টেম্বর ২১, ২০২৩ ৫:০৭ 👁️ ১২৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক: পোশাকের কারণে একাধিকবার সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান কন্যা সুহানা খান। স্টারকিড হওয়ায় বরাবরই ভক্ত-অনুরাগীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। চাইলেও নিজেকে আড়ালে সরিয়ে রাখতে পারেননি। এবারও পারলেন না।

আরও পড়ুনঃ  স্পর্শিয়া এবার ‘লালপরী’

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি পরিবারের গণেশ চতুর্থীর অনুষ্ঠানে পরিবারসহ হাজির হয়েছিলেন শাহরুখ খান। যেখানে আলাদাভাবে সকলের নজর কেড়েছেন সুহানা খান। খুব সাধারণ ড্রেসআপেই শাহরুখকন্যাকে দেখতে অসাধারণ লাগছিল।

আরও পড়ুনঃ  বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

এদিন সাদা রঙের একটি কুর্তিতে দেখা যায় সুহানাকে। মুক্তা ও ফুলের নকশার ডিজাইনে ঝলমলে আলো ছড়াচ্ছিল তারকাকন্যার পোশাক। স্লিভলেস কুর্তির সঙ্গে হালকা সাজ, কাধে দোপাট্টা ও একই রঙের সালোয়ারে মোহমীয় লাগছিল সুহানাকে।

অনুষ্ঠানে শাহরুখকন্যার থেকে নজর সরানোও যেন দায় ছিল সকলের। বলিউড বাদশাহর এই সাজ বেশ প্রশংসা কুড়িয়েছে ভক্ত-অনুরাগীদেরও।
এদিন শাহরুখ তার স্ত্রী গৌরী খান, সন্তান সুহানা-আব্রামকে নিয়ে পার্টিতে যোগ দিয়েছিলেন। তবে নতুন ওয়েব সিরিজের শুটিংয়ে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি আরিয়ান খান।

আরও পড়ুনঃ  প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

প্রসঙ্গত জোয়া আখতারের নতুন সিরিজ ‘দি আর্চিজ’-এর মাধ্যমেই খুব শিগগিরই অভিনেত্রী হিসেবে হাতেখড়ি হতে চলেছে সুহানা। এই সিরিজে লজের চরিত্রে দেখা যাবে শাহরুখকন্যাকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।