নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নতুন কারিকুলাম বাতিলের দাবিতে মানববন্ধন

অক্টোবর ১৭, ২০২৩ ৭:০৪ 👁️ ১৩৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন কারিকুলাম বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হযেছে। এই মানববন্ধন থেকে নতুন কারিকুলাম বাতিলের পাশাপাশি পরীক্ষা পদ্ধতি চালুসহ সাত দফা দাবি জানানো হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে ‘সম্মিলিত শিক্ষা আন্দোলন’ এর ব্যানারে অভিভাবকেরা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা, ‘নতুন কারিকুলামে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এখন ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে এই কারিকুলাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে কোন পরীক্ষা নেই। যেখানে পরীক্ষা নেই সেটা কিসের শিক্ষা? হাতেকলমে শিক্ষার নামে ছাত্রদেরও রান্না কাজ শেখানো হচ্ছে। ডিম ভাজি শেখানো হচ্ছে, ভাত রান্না করা শেখানো হচ্ছে, মুরগির গোস্ত রান্না করা শেখানো হচ্ছে। তাহলে কি ছাত্ররা লেখাপড়া বাদ দিয়া হোটেলে গিয়ে বাবুর্চির কাজ করবে।?’
তারা বলেন, ‘এই শিক্ষা ব্যবস্থা আমরা চাই না। নতুন শিক্ষা কারিকুলামে শিক্ষকেরা যে শিক্ষা স্কুলে দিচ্ছে, বাড়িতে এসে বাবা-মা সে বিষয়ে কিছুই বুঝতে পারছি না। কাজেই এই শিক্ষাব্যবস্থায় ছাত্রদের মেধাশূন্য হচ্ছে। ছাত্র-ছাত্রীরা স্মার্টফোনে আসক্ত হচ্ছে, লেখাপড়ায় অমনোযোগী হচ্ছে।
মানববন্ধন থেকে নতুন কারিকুলাম বাতিল, পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনা, ব্যবহারিক কাজ ক্লাসেই সম্পূর্ণ করা, শিক্ষার ব্যয় স্কুলকেই বহন করা, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভূজ ইত্যাদি ইন্ডিকেটর বাতিল করে নম্বর ও গ্রেডভিত্তিক মূল্যয়ন পদ্ধতি রাখা; নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের মূল্যায়ন করতে না দেওয়াসহ বিভিন্ন দাবি তুলে ধরেন শিক্ষার্থীদের অভিভাবকেরা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সম্মিলিত শিক্ষা আন্দোলনের আহ্বায়ক ওয়াইদুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন- সদস্য মামুনুর রশিদ, আব্দুল হাকিম, আকতার আলী, নাজমুল হক, পান্না বেগম, লাইলী বেগম, সুমাইয়া খাতুন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।