নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নতুন ভিডিওতে চমকে দিলেন উরফি

সেপ্টেম্বর ৪, ২০২৩ ১১:০৯ 👁️ ৭২ views
Link Copied!

অনলাইন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় আবারও ব্যাপক আলোচনায় এসেছেন ভারতের নতুন প্রজন্মের অভিনেত্রী উরফি জাভেদ। নেটদুনিয়ায় তিনি বিচিত্র পোশাকে সেজে ভাইরাল হচ্ছেন। কখনো শরীরে পোশাক রাখছেন তো, কখনো আবার পোশাক খুলে ফেলছেন।

আরও পড়ুনঃ  কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

এভাবেই পোশাক নিয়ে রীতিমতো গবেষণা করে গণমাধ্যমের শিরোনামে আসছেন এ অভিনেত্রী। এবার তিনি খেলনা গাড়ি দিয়ে বুক ঢেকে নেটদুনিয়ায় আলোড়ন তুলেছেন।

উরফি জাভেদ সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় নতুন ভিডিও পোস্ট করে চমকে দিয়েছেন। এতে দেখা যাচ্ছে তার শরীরের উপরের দিকে পোশাক বলতে কিছুই নেই। বুকের উপর যেন গাড়ির লাইন পড়েছে। সারি সারি গাড়ি দিয়ে লজ্জা নিবারণ করেছেন। আকাশি রঙের ট্রাউজার সঙ্গে টপ করে বাঁধা চুল। বিচিত্র ফ্যাশন রুচির উরফিকে এভাবে দেখে সবাই আঁতকে উঠেছেন।

গাড়ি দিয়ে অভিনব কায়দায় শরীর ঢেকে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়িয়েছেন উরফি জাভেদ। ভিডিওর ক্যাপশনও বেশ নজরকাড়া। এতে তিনি লিখেছেন, ’আমার গাড়ির সঙ্গে। গাড়ি দুর্ঘটনার পর সবাই নিরাপদে ছিল’৷

আরও পড়ুনঃ  স্পর্শিয়া এবার ‘লালপরী’

ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। দিনকয়েক আগেও কোমরের মধ্যে গাড়ি ঝুলিয়ে ভাইরাল হয়েছিলেন উরফি। এবার বুকের উপর গাড়ি আটকে আলোড়ন তুলেছেন। উরফির এ ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

আরও পড়ুনঃ  বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

এর আগে উরফি জাভেদ ঘড়ি, সেফটিপিন, ফুল, ক্লিপ দিয়ে পোশাক বানিয়ে চমকে দেন। এবার সেই তালিকায় গাড়িও যুক্ত হয়েছে। উরফির এ লুক নেটিজেনদের অনেকেই পছন্দ করেননি।

একজন লিখেছেন, আমার বাচ্চার গাড়ি ফেরত দাও, ও কাঁদছে। এরকম একাধিক মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের। তবে উরফি কোনো মন্তব্যেরই জবাব দেননি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।