নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বই ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী

অক্টোবর ৬, ২০২৬ ৯:৩৮ 👁️ ১০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ কুমিল্লার দাউদকান্দিতে অবস্থিত ‘ফরাজী প্রেস এন্ড পাবলিকেশন্স’ পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান যাচাইয়ের জন্য পূর্বঘোষণা ছাড়াই মন্ত্রী প্রেসটি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি পাঠ্যবই ছাপার কাজের বাস্তব পরিস্থিতি সরেজমিন দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। এ সময় শিক্ষামন্ত্রী বইয়ের গুণগত মান ও ছাপার কাজের সার্বিক অগ্রগতি যাচাই করেন।

আরও পড়ুনঃ  পুলিশ মেধাবৃত্তি শিক্ষার্থীদের মাঝে সম্মানী, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ

মন্ত্রী শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে ছাপার কাজে নির্ধারিত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন। তিনি বই ছাপার ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন। নিম্নমানের বই সরবরাহের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে বলেও তিনি এসময় উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  রবি বোলার হান্টে রাজশাহী বিভাগীয় বাছাইপর্বে নির্বাচিতদের মাঝে পুরস্কার বিতরণ

এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।