নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু

অক্টোবর ২৮, ২০২৩ ২:০০ 👁️ ৬৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

শনিবার (২৮ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে মহাসমাবেশ শুরু হয়। এখন মঞ্চে দলের বিভিন্ন শাখার নেতা-কর্মীরা বক্তব্য দিচ্ছেন।

আরও পড়ুনঃ  কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএনপির মহাসমাবেশে নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত বিএনপির মহাসমাবেশে নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মীদের ঢল নেমেছে। লোকে লোকারণ্য হয়েছে নয়াপল্টন এলাকা। সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে রাজধানীতে জড়ো হয়েছেন বিএনপির কর্মী-সমর্থকরা।

নেতা-কর্মীদের মিছিল-শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো নয়াপল্টন এলাকা। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা দেখা গেছে।

আরও পড়ুনঃ  ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

মহাসমাবেশে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় নেতারা। সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সঞ্চালনায় আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।