নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নাটোরের ৪টি আসনেই বিজয়ী ধানের শীষ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৩:৪৬ 👁️ ৬১ views
Link Copied!

নাটোর প্রতিনিধি : ভোটারদের পদচারণায় উৎসবমুখর পরিবেশে নটোরে চারটি আসনে শেষ হয়েছে বহুপ্রতিক্ষত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জেলার ৪টি আসনের সবকটিতেই বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অন্যদিকে নাটোরের চারটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে ভোট পড়েছে ৮১ শতাংশ। জেলায় মোট ৮ হাজার ৯শ ৮৮ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেছেন।

আরও পড়ুনঃ  বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

বিএনপি থেকে যারা বিজয়ী হলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ব্যরিস্টার ফারজানা শারমিন পুতুল, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ (সিংড়া) আসনে আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে আব্দুল আজিজ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১ টার পরে নাটোরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন আনুষ্ঠানিক ভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এতে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া)আসনে বিএনপির প্রার্থী ব্যরিস্টার ফারজানা শারমিন পুতুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ফারজানা শারমিন পুতুল পেয়েছেন ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৯০ হাজার ৫৬৮ ভোট। এছাড়া আরেক প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (কলস প্রতীক) তাইফুল ইসলাম টিপু পেয়েছেন ৭৩ হাজার ১৭৩ ভোট।

আরও পড়ুনঃ  নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সবগুলো কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন নাটোর-২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু পেয়েছেন ১লাখ ৬২ হাজার ৮৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬৬ ভোট।

নাটোর-৩ (সিংড়া) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু। সবগুলো কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৭৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও জেলা বিএনপির বহিষ্কৃত নেতা (স্বতন্ত্র) দাউদার মাহমুদ পেয়েছেন ৬৬ হাজার ৪৯২ ভোট। ৩ লাখ ২৬ হাজার ৮৭২ জন ভোটারের এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজয়ের মালা পরলেন আনু।

আরও পড়ুনঃ  জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

অপরদিকে, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে বিএনপি প্রার্থী আব্দুল আজিজ ১ লাখ ৭০ হাজার ৫৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা আব্দুল হাকিম পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৩৮৬ ভোট।

বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা নিয়ে গঠিত নাটোর-৪ আসনে এবার মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে মূল লড়াই হয়েছে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যেই।

এব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন বলেন, বিগত নির্বাচনের চেয়ে ইতিহাসে যে কোনো মানদণ্ডে এবার ভালো একটি নির্বাচন হয়েছে। তিনি গণমাধ্যম ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘সাংবাদিক, নাটোরবাসী, ভোটার, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমরা কৃতজ্ঞ। কারণ, জেলার সকল মানুষের সার্বিক সহযোগিতায় আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পেরেছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।