নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নাটোরে আ.লীগ কার্যালয়ে আগুন

ডিসেম্বর ৩, ২০২৩ ৫:১০ 👁️ ৮৯ views
Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোর শহরের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় কার্যালয়ের ভিতরে থাকা চেয়ারসহ আসবাপত্র পুড়ে গেছে।

আরও পড়ুনঃ  ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান; রোপণ সাড়ে ৭০০ গাছ

রোববার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৩ টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৩ টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড়ে এলাকায় ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লাগে। এসময় আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রন করেন তারা।

আরও পড়ুনঃ  বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, রাত সাড়ে ৩ টার দিকে কে বা কারা অফিসে আগুন দেয়ার কথা জানতে পারি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেন। নাশকতা করার জন্য অফিসে আগুন দেয়া হয়েছে। এ ঘটনার তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবী করছি।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

নাটোর সদর থানার কর্মকর্তা ওসি নাছিম আহমেদ বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।