নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নাটোরে গুড় তৈরিতে কাপড়ের রং ব্যবহার, এক লাখ টাকা জরিমানা

ডিসেম্বর ৮, ২০২৫ ১০:০২ 👁️ ২৭ views
Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে গুড় তৈরিতে কাপড়ের রংসহ ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকায় সাগর আলী (২৮) নামের এক কারখানামালিক ও গুড় ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুনঃ  জাতিসংঘ সদর দপ্তরে প্রধানমন্ত্রীর সাথে হাইতির প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন। অভিযুক্ত সাগর আলী একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।

আরও পড়ুনঃ  হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন বলেন, আখের ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল গুড়, কাপড়ে ব্যবহৃত রং, হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইট), ময়দা, ডালডা ও গোখাদ্য চিটাগুড় পাওয়া গেছে। এ সময় এগুলো জব্দ করে ধ্বংস করা হয়। আর অভিযুক্ত সাগরকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে লালপুর থানা-পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২ ডিসেম্বর একই গ্রামে অভিযান চালিয়ে ওমর আলী নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভেজাল গুড় তৈরির বিপুল পরিমাণ রাসায়নিক উপাদান ও প্রস্তুত করা আখের ভেজাল গুড় ধ্বংস করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আরও পড়ুনঃ  রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

এদিকে শীতকালীন খেজুরের গুড়ে ভেজাল প্রতিরোধে উপজেলায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ‘নিরাপদ খাদ্য আমাদের অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে সিসিডিবি-সিপিআরপি ঈশ্বরদীর সহযোগিতায় উপজেলার লালপুর সদরে ফুড প্যালেস নামে একটি রেস্টুরেন্টে এই বৈঠক হয়। এতে সিসিডিবি লালপুর উপজেলা নেটওয়ার্কের ২৬টি সংগঠনের প্রতিনিধি, সচেতন সমাজ, গুড় উৎপাদনকারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।