নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নাটোরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন

ডিসেম্বর ১১, ২০২৫ ৮:৫৭ 👁️ ২০ views
Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় প্রতিপক্ষের হিংসার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। বুধবার (১০ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের চন্দ্রখইর গ্রামে অজ্ঞাত ব্যক্তিরা পুকুরে বিষ দিয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত লিজগ্রহীতারা।

আরও পড়ুনঃ  আমিই বিশ্বের সেরা ফুটবলার, এটা নিয়ে আলোচনার প্রয়োজন নেই : এমবাপে

স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের মো. আব্দুল মতিন, সাজদার আলী ও সাদ্দাম হোসেন যৌথভাবে পুকুরটি স্থানীয় নওশের আলী প্রামাণিকের কাছ থেকে লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে তারা পুকুরে গিয়ে দেখেন, অসংখ্য মাছ মরে ভেসে উঠেছে। পুকুরের পানি বিবর্ণ হয়ে গেছে এবং বিভিন্ন স্থানে বিষ মেশানোর চিহ্নও স্পষ্টভাবে দেখা যায়।

আরও পড়ুনঃ  হরমুজে সম্পৃক্ত না হতে দ. কোরিয়াকে ইরানের সতর্কতা

ক্ষতিগ্রস্ত লিজগ্রহীতারা জানান, পুকুরটিতে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। বিষ প্রয়োগে প্রায় সব মাছ মারা গেছে। এতে তাদের ৬ থেকে ৭ লাখ টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।